বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

সড়ক নিরাপত্তায় সিসিটিভি ও স্পিড ডিটেকশন তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

সড়ক নিরাপত্তায় সিসিটিভি ও স্পিড ডিটেকশন তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

 নিজস্ব প্রতিবেদক :মহাসড়কে সড়ক নিরাপত্তা জোরদার এবং ট্রাফিক আইন প্রয়োগ কার্যক্রম আরও কার্যকর করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ। এর ফলে সিসিটিভি ফুটেজ, স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ ও স্পিড ডিটেকশন সিস্টেমের তথ্য ব্যবহার করে ট্রাফিক অপরাধ শনাক্ত করতে পারবে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

সমঝোতা অনুযায়ী, সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে (টিএমসি) সংরক্ষিত সিসিটিভি ফুটেজ, অটোমেটেড নাম্বার প্লেট রিকগনিশন (এএনপিআর), স্পিড ডিটেকশন সিস্টেম, ওয়েট-ইন-মোশন (ডব্লিউআইএম) এবং অন্যান্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের (আইটিএস) মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করতে পারবে হাইওয়ে পুলিশ।

এর মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে যানবাহন থামানো এবং লেন শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ শনাক্ত ও আইন প্রয়োগ সহজ হবে।

সমঝোতা স্মারকে সড়ক দুর্ঘটনা কমানো, যানজট নিয়ন্ত্রণ এবং মহাসড়কে নিরাপত্তা উন্নয়নে দুই প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বিত কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। এ লক্ষ্যে নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়েল টাইমে তথ্য আদান-প্রদান করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও তথ্যপ্রাপ্তির ব্যবস্থা ২৪ ঘণ্টা চালু রাখার উদ্যোগ নেওয়া হবে।

চুক্তি অনুযায়ী, সমঝোতা স্মারক স্বাক্ষরের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় এপিআই লিংক ও কারিগরি নির্দেশনা দেবে। তবে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের ডেটাবেজে শুধু তথ্য দেখার (রিড অনলি) সুযোগ পাবে হাইওয়ে পুলিশ। তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠানকে নির্ধারিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. সায়েদুর রহমান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ এবং সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে কার্যকর হয়ে প্রাথমিকভাবে পাঁচ বছর বলবৎ থাকবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদডায়াবেটিস মোকাবিলায় জাতীয় জরিপ ও...
পরবর্তী সংবাদ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে স...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ