বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি আদর্শ সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান - ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি আদর্শ সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান - ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

 নিজস্ব প্রতিবেদক :মাদক মুক্ত সমাজ গড়তে বাউফলে তরুণ প্রজন্মের শপথ গ্রহণ ,মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি আদর্শ সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহনগরী দক্ষিণ জামায়াতের সেক্রটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। 

বাউফলের সবচেয়ে বড় সমস্যা কেবল রাস্তাঘাট বা নদীভাঙন নয়; বরং নৈতিকতার অবক্ষয় ও মাদক-সন্ত্রাসের বিস্তার উল্লেখ করে তিনি বলেন, শুধু বড় বড় ভবন, স্কুল-কলেজ বা মসজিদ নির্মাণ করলেই চলবে না, পাশাপাশি দেশপ্রেমিক, সৎ, দক্ষ ও ঈমানদার মানুষ গড়ে তুলতে হবে। সোমবার রাততে বাউফল পৌরসভার মুসলিমপাড়ায় রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

📢 বিজ্ঞাপন In-Article Ad

মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী হাসান ওসামা (হাফিঃ)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা শায়খ মুহাম্মদ জামাল উদ্দিন, হযরত মাওলানা মুফতি জাকির হোসাইন এবং হযরত মাওলানা আবদুল্লাহ শিবলী। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে জনপ্রিয় কিশোর শিল্পী জাহিন ইকবালের সাংস্কৃতিক পরিবেশনা ছিল।  

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, দুনিয়ার সব কাজ, পরিবার ও উন্নয়নের কথা ভাবতে গিয়ে আমরা যেন প্রকৃত সমস্যার সমাধানকারী মহান আল্লাহকে ভুলে না যাই। দুনিয়া মুমিনের জন্য পরীক্ষার জায়গা, চূড়ান্ত আরামের জায়গা নয়। তাই দুনিয়াবি মোহের পেছনে ছুটে ঈমান হারানো যাবে না।

মসজিদ-মাদ্রাসার প্রকৃত উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, একসময় একটি মসজিদে জুমার নামাজে এক-দেড় হাজার মুসল্লি হতো। এখন মসজিদের সংখ্যা বাড়লেও অনেক মসজিদে ফজরের জামাতে মুসল্লি পাওয়া যায় না। আমাদের এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখান থেকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরি হবে এবং একজন সন্তান তার বাবা-মায়ের জানাজায় ইমামতি করার যোগ্যতা অর্জন করবে।

রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে ধন্যবাদ জ্ঞাপন করেন মাদ্রাসার পরিচালক অ্যাডভোকেট আবুল কাসেম। মা-বোনদের জন্য পর্দার সাথে আলাদা বসে দ্বীনি আলোচনা শোনার সুব্যবস্থাসহ বাউফলের বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি মাহফিলে অংশ নেন।  ঢাকা জর্জ কোর্টের আইনজীবী মো.মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিল বিকেল ৪টায় শুরু হয়ে রাত ১২ টায় শেষ হয়। 

মাহফিল শেষে, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির কাছে শপথ গ্রহণ করে উপস্থিত হাজার-হাজার তরুণ ও কিশোর। 

 

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদশিশুশ্রম বন্ধে সঠিক নীতিমালা ও সমন্...
পরবর্তী সংবাদডায়াবেটিস মোকাবিলায় জাতীয় জরিপ ও...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ