২০২৭ সালে হজ পালনে প্রাথমিক নিবন্ধন করা যাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা না দিলে বাতিল হবে প্রাথমিক নিবন্ধন।
রোববার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭-এর অনুচ্ছেদ ৫(৬) অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে।
এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে প্রাথমিক নিবন্ধিত সব হজযাত্রীকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!