মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
বিনোদন

অভিনেতা সোহেল খান আর নেই

অভিনেতা সোহেল খান আর নেই

অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। হাসপাতালের মৃত্যুসনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর গণমাধ্যমকে সোহেল খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়েছিলেন এই অভিনেতা।

📢 বিজ্ঞাপন In-Article Ad

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে ইউনিটের এক সদস্য দেখেন, তিনি বিছানায় পড়ে আছেন। ডেকে কোনো সাড়া না পেয়ে ওই সদস্য অন্যদের খবর দেন এবং দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপনচিত্র থেকে ‘৪২০’ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরবর্তীতে ফারুকীর জনপ্রিয় রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান। ২০০৭ সালে প্রচারিত এই ধারাবাহিকে তাঁর সহশিল্পী ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।

ছোট পর্দায় একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ এবং ‘নিমন্ত্রণ রইল সবার’। এর মধ্যে ‘নিমন্ত্রণ রইল সবার’ টেলিছবিতে বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

বড় পর্দাতেও সাবলীল উপস্থিতি ছিল সোহেল খানের। হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’ ছাড়াও ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ ও ‘শান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় চেয়ারম্যানের ভূমিকায় এবং ২০২৫ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় গ্যারেজের মালিকের চরিত্রে দেখা গেছে তাঁকে।

ঢাকার ধামরাইয়ের রাজাপুরে সোহেল খানের গ্রামের বাড়ি। ‘জংলি’ মুক্তির পর দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্‌সল শহরে একটি সিনেমা হল গড়ার স্বপ্ন ছিল তাঁর।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদঅ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে ...
পরবর্তী সংবাদস্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ