রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
বিনোদন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হলো সমসাময়িক জনপ্রিয় চলচ্চিত্র পরিচালকদের বিশেষ ৩ টি মাস্টারক্লাস

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হলো সমসাময়িক জনপ্রিয় চলচ্চিত্র পরিচালকদের বিশেষ ৩ টি মাস্টারক্লাস

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা ও প্রশিক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে বর্তমান সময়ের চলচ্চিত্র নির্মাতাদের পরিচালনায় মাস্টারক্লাস শুরু  হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৩ জন সমসাময়িক আলোচিত চলচ্চিত্র নির্মাতার তত্ত্বাবধানে ৩টি মাস্টারক্লাস ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। 

এর অংশ হিসেবে আজ ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এদিন ক্লাস পরিচালনা করেন বর্তমান সময়ের আলোচিত চলচ্চিত্র- দেলুপি, সাটিকাপ, সিনপাট-এর নির্মাতা জনাব মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি তাঁর নিজস্ব অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণার্থীদের চলচ্চিত্র নির্মাণের প্রতিটি ধাপ সম্পর্কে অবহিত করেন। চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়ায় যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন সেসব মোকাবেলার বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক জনাব ড্যানিয়েল আফজালুর রহমান এবং প্রশিক্ষণ বিভাগের পরিচালক জনাব শাহীন দিল-রিয়াজ এর সঞ্চালনায়  প্রশিক্ষণে ক্রিয়েটিভ ইকোনোমি নিয়ে আলোচনা করেন ----- । তিনি ক্রিয়েটিভ ইকোনোমি নিয়ে বর্তমান সরকারের পলিসিগুলো উপস্থাপন করেন। সরকার এই ক্ষেত্রে এমনভাবে পলিসি তৈরি করছে যাতে এই সেক্টরে যারা কাজ করছেন তাদের প্রতিবন্ধকতাগুলো দূর হয়,  আগ্রহ তৈরি হয় ও সফল হতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত দিনব্যাপী এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের শিক্ষার্থী এবং তরুণ চলচ্চিত্র নির্মাতাসহ ৪৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। ১ম ক্লাস চলে বিকাল ৫টা পর্যন্ত। 

আরো ২টি মাস্টারক্লাস ১৪ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে। ক্লাস দুটি পরিচালনায় থাকবেন  বর্তমান সমেয়র আলোচিত চলচ্চিত্র- "রইদ", "হাওয়া"এর পরিচালক জনাব মেজবাউর রহমান সুমন এবং "বনলতা এক্সপ্রেস", "উৎসব" এর নির্মাতা জনাব তানিম নূর। একাডেমি মনে করে, এসব ক্লাসের মাধ্যমে তরুণ নির্মাতারা তাদের নিজেদের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা পাবেন।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদবাবা গুম, মা প্রয়াত—রিফাদের ভবিষ্যত...
পরবর্তী সংবাদজনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্র...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ