রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

গার্মেন্টস ট্রিমস খাতে বিশ্বে সর্বোচ্চ LEED স্কোর বাংলাদেশের আদজি ট্রিমসের

গার্মেন্টস ট্রিমস খাতে বিশ্বে সর্বোচ্চ LEED স্কোর বাংলাদেশের আদজি ট্রিমসের

পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বমঞ্চে নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের আদজি ট্রিমস লিমিটেড। প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস উৎপাদন খাতে ১১০-এর মধ্যে ৯৭ পয়েন্ট অর্জন করে আন্তর্জাতিক LEED Platinum Certification পেয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির দাবি, সংশ্লিষ্ট শিল্প খাতে এ স্কোর বিশ্বে সর্বোচ্চ।

শুক্রবার (২০ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

যুক্তরাষ্ট্রভিত্তিক U.S. Green Building Council (USGBC) এই সনদ প্রদান করেছে। LEED BD+C: New Construction v4 ক্যাটাগরিতে অর্জিত এ স্বীকৃতি পরিবেশবান্ধব অবকাঠামো, জ্বালানি ও সম্পদের দক্ষ ব্যবহার, আধুনিক প্রযুক্তি এবং টেকসই উৎপাদনব্যবস্থার আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিষ্ঠানটির সক্ষমতার স্বীকৃতি।

ইনডেট গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আদজি ট্রিমস লিমিটেড ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া, কালামপুরে অবস্থিত। ২০১২ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি ২০১৬ সালের শেষ দিকে নিজস্ব উৎপাদন কার্যক্রম শুরু করে। বর্তমানে এখানে প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটি প্রায় ৫৪ ধরনের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস পণ্য উৎপাদন করছে।

দেশি-বিদেশি ক্রেতাদের জন্য সমন্বিত ওয়ান-স্টপ সোর্সিং সল্যুশন প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের পরিকল্পনা, নিরলস পরিশ্রম এবং কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, প্রকৌশলী, টেকনিশিয়ান ও ব্যবস্থাপনা দলের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি ক্রেতা, আন্তর্জাতিক ব্র্যান্ড পার্টনার, ব্যবসায়িক সহযোগী ও সরবরাহকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আদজি ট্রিমস লিমিটেড জানিয়েছে, ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন ও টেকসই শিল্পায়নে বিনিয়োগ অব্যাহত রাখবে তারা। বাংলাদেশের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস শিল্পকে বিশ্ববাজারে আরও শক্তিশালী অবস্থানে নেওয়ার পাশাপাশি দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখাই তাদের লক্ষ্য।

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, এ অর্জন দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানকেও পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে উৎসাহিত করবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদজুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতন...
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ