রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ পাট, পোশাক, ওষুধ ও তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা

কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ পাট, পোশাক, ওষুধ ও তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬:কসোভোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের আগ্রহের কথা জানান বাণিজ্যমন্ত্রী।

📢 বিজ্ঞাপন In-Article Ad

বৈঠকে ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশের প্রতিনিধিদলের সফর বিনিময়, চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং চলমান বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

কসোভোর রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করতে পারে।

আলোচনায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতে কসোভোতে রপ্তানি ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি কসোভোর লিগনাইট, তামা ও দস্তাসহ খনিজ সম্পদকে কেন্দ্র করে যৌথ বিনিয়োগ এবং কৃষি ও সেবা খাতে সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়।

এ ছাড়া শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদরমজানের আগেই জানুয়ারিতে বাজারে খেজু...
পরবর্তী সংবাদলালমনিরহাটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ