লালমনিরহাটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে শিক্ষার্থীদের এসব উপহার দেন তিনি।
ক্রীড়াসামগ্রী পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো—লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সরকারি সফরে বৃহস্পতিবার লালমনিরহাট যান তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় তাঁকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।
সফরের নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!