রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

মেড ইন থাইল্যান্ড’ লেখা, তৈরি বাংলাদেশে—নয়াবাজারে ৪৪৪ রিম নকল ডাবল এ কাগজ জব্দ

মেড ইন থাইল্যান্ড’ লেখা, তৈরি বাংলাদেশে—নয়াবাজারে ৪৪৪ রিম নকল ডাবল এ কাগজ জব্দ

পুরান ঢাকার নয়াবাজারে ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা থাকলেও বাংলাদেশে তৈরি এমন ৪৪৪ রিম নকল ‘ডাবল এ’ ব্র্যান্ডের কাগজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)-এর সহায়তায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব নকল কাগজ আটক করা হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

অভিযানে প্রথম প্রতিষ্ঠান থেকে ১৮৪ রিম এবং দ্বিতীয় প্রতিষ্ঠান থেকে ২৬০ রিম কাগজ জব্দ করা হয়। কাগজের প্যাকেটে ‘Double A’ ব্র্যান্ডের নাম ও ‘Made in Thailand’ লেখা থাকলেও অনুসন্ধানে জানা যায়, এসব কাগজ প্রকৃতপক্ষে বাংলাদেশে উৎপাদিত।

সিআইআইডি জানায়, দেশীয় কাগজে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে বাজারজাতের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে। এতে বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

এ ধরনের প্রতারণার সঙ্গে আরও প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান চালানো হবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদসংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সা...
পরবর্তী সংবাদপঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ