সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ১২ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
রাজনীতি

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোকামিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সালাম

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোকামিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সালাম

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সেনা সদস্য এনামুল হক সালাম বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মোকামিয়া ইউনিয়ন জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি।

📢 বিজ্ঞাপন In-Article Ad

যোগদান অনুষ্ঠানে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে এনামুল হক সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এখনো তিনি ধারণ করেন। তবে ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান রাজনীতির সঙ্গে নিজের নীতি-নৈতিকতার অসামঞ্জস্য অনুভব করায় বিএনপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নীতি-নৈতিকতা, আদর্শ এবং দলটির আমির ডা. শফিকুর রহমানের রাজনৈতিক দর্শন তাঁকে আকৃষ্ট করেছে। এ ছাড়া বরগুনার দুটি সংসদীয় আসনের প্রার্থী সুলতান আহমেদের নীতি-নৈতিকতাও তাঁর ভালো লেগেছে। তাঁর স্ত্রী আগে থেকেই মহিলা জামায়াতের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা জামায়াতের আমির সাইদুল ইসলাম সোহরাব, সেক্রেটারি শাহাদাত হোসেন, নায়েবে আমির রফিকুল ইসলাম বিশ্বাস, মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নাসির উদ্দিন, সেক্রেটারি শামীম হোসেন ও বায়তুলমাল সেক্রেটারি শরীফ মো. আমানুল্লাহসহ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা।

এনামুল হক সালামের এই যোগদানের মধ্য দিয়ে মোকামিয়া ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদএইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগেই বিশ...
পরবর্তী সংবাদব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে সোয়া ৬ ল...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ