সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ১২ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই

এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই

এইচএসসির পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এর আগে গত ১৮ নভেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আবেদনটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।

এর আগে গত ৯ নভেম্বর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সভা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছিল, আগামী জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে। তবে ১৮ নভেম্বর অনুষ্ঠিত আরেক সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত থেকে সরে আসে সংস্থাটি।

আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে এইচএসসির পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকল না।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদযাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক ক...
পরবর্তী সংবাদবিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোকা...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ