সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ১২ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
স্বাস্থ্য

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ

দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতার কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষের মৃত্যু হচ্ছে। এ সংকট মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিয়ন্ত্রণ এবং ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

📢 বিজ্ঞাপন In-Article Ad

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ক এ কর্মশালার আয়োজন করে সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে শুধু মৃত্যুই বাড়ছে না, অনেক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হচ্ছে। এতে চিকিৎসা ব্যয়ও বেড়ে যাচ্ছে। এ সংকট মোকাবিলায় চিকিৎসক ও রোগী উভয়ের আচরণগত পরিবর্তন জরুরি। শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, ব্যবস্থাপত্র ছাড়া বা ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। ফলে অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়টি ডিজিটাল নজরদারির আওতায় আনা সম্ভব হবে।

তিনি আরও জানান, দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করা যাবে।

চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য এবং আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকরাও তা সম্পর্কে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমের এসব ঘাটতি চিহ্নিত করে তা পূরণ করতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান।

এতে আরও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে সোয়া ৬ ল...
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ