রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
রাজনীতি

জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করবে ১১ দলজুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করবে ১১ দলজুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে নেতারা জানিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে সক্রিয় থাকবেন তারা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ অপতৎপরতা রুখতে ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় গড়ে ওঠা ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্য ধরে রাখতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। গণভোটের রায় কার্যকর না করায় বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মামুনুল হক আরও বলেন, নৈরাজ্য সৃষ্টিকারীরা জনগণের জানমালের ক্ষতি করে জাতিকে পরাস্ত করতে পারবে না। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়ে সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানান তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ জানান।

ব্রিফিংয়ে ১১ দলের নেতারা অভিযোগ করেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ যথাযথ ও দৃশ্যমান ছিল না। এ সুযোগে ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। তাদের মতে, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।

নেতারা বলেন, ক্ষমতায় কে থাকবে, সেটি মুখ্য নয়; জনগণের নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা রক্ষাই তাদের প্রধান লক্ষ্য। সব ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদলালমনিরহাটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ...
পরবর্তী সংবাদজুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতন...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ