রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
রাজনীতি

যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি পদে আমানউল্লাহ আমান এগিয়ে

যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি পদে আমানউল্লাহ আমান এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রস্তুতি শেষ পর্যায়ে। বিএনপির শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এই কমিটি যেকোনো সময় প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে নির্ভরযোগ্য দলীয় সূত্র।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে পৌঁছেছে।
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত পেলেই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা নিয়ে নয়াপল্টন ও গুলশানের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে উঠেছে।
নেতৃত্বের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং নেতৃত্বের দক্ষতার কারণে সভাপতি পদে তিনিই সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, সভাপতি পদে বিবেচিত অন্যদের তুলনায় নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক সক্ষমতায় আমানউল্লাহ আমান অনেকটাই এগিয়ে আছেন।
এদিকে সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আরও যাদের নাম আলোচনায় রয়েছে, তারা হলেন—সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সহ-সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, এক নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক।
নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা। এখন সবার নজর বিএনপির শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদভেন্টিলেটর বা আইসিইউ দিয়ে নয়, হাম ঠ...
পরবর্তী সংবাদছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি যেকো...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ