রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
রাজনীতি

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি যেকোন দিন; নেতৃত্বে কারা আসছেন?

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি যেকোন দিন; নেতৃত্বে কারা আসছেন?

স্টাফ রিপোর্টার: 
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি যেকোনো সময় ঘোষণা করা হতে পারে। নতুন নেতৃত্ব নির্ধারণকে কেন্দ্র করে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে চলছে শেষ মুহূর্তের যাচাই-বাছাই।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে নতুন কমিটি গঠন নিয়ে একাধিক দফায় আলোচনা হয়েছে। সম্ভাব্য নেতাদের সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক কর্মকাণ্ড, অতীত ভূমিকা ও গ্রহণযোগ্যতাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে শুক্রবার বিকেলের পর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। সিনিয়র নেতাদের নিয়ে কমিটি গঠন করা হলে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও আমানুল্লাহ আমানের নাম সামনে রয়েছে। অন্যদিকে অপেক্ষাকৃত জুনিয়র নেতাদের নিয়ে কমিটি হলে আমানুল্লাহ আমান ও নাহিদুজ্জামান শিপনের নাম আলোচনায় রয়েছে।
এদিকে নতুন কমিটি ঘোষণার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের বর্তমান কমিটির শীর্ষ পাঁচ নেতা। পরে ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দেন।
নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত সংগঠনটির নেতৃত্ব কার হাতে যাচ্ছে, সেটিই এখন রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদযেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিট...
পরবর্তী সংবাদ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ