রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ১২.৬০ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ১২.৬০ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর শরীরে কাপড় দিয়ে সেলাই করে লুকানো অবস্থায় ১২ দশমিক ৬০ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

 এমিরেটসের ফ্লাইট নম্বর EK586-এ দুবাই থেকে আসা যাত্রীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

📢 বিজ্ঞাপন In-Article Ad

নজরদারির একপর্যায়ে চেন লিউইয়ুন (CHEN LIYUN) ও মো শিয়াওয়ু (MO XIAOYU) নামের দুই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ উপস্থিত হলে তাঁদের তল্লাশি করা হয়। এ সময় তাঁদের জিনসের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম হলুদ রঙের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের পেস্টের মোট ওজন ভেজা অবস্থায় ১২ দশমিক ৬০ কেজি। প্রাথমিক পরীক্ষায় এর বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

এ ঘটনায় আটক স্বর্ণ ও সংশ্লিষ্ট দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদজলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি ম...
পরবর্তী সংবাদঢাকায় ডিএনসির অভিযানে ৩ হাজার ১০ পি...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ