রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত কর্মপন্থার ওপর জোর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত কর্মপন্থার ওপর জোর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের স্বাস্থ্যের ওপর বহুমুখী প্রভাব মোকাবিলায় শুধুমাত্র একক কোনো মন্ত্রণালয় বা সরকারি ব্যবস্থার ওপর নির্ভর না করে একটি সমন্বিত কর্মপন্থা ও আন্তঃমন্ত্রণালয় সহযোগিতার ওপর বিশেষ জোর দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে 'নলেজ হাব ইনস্টিটিউট' আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ব্যবস্থা এবং বাংলাদেশে স্থিতিস্থাপকতা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পলিসি ডায়ালগে জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রভাব ও স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad


স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বাজেট বৃদ্ধির পাশাপাশি কাজের পদ্ধতিতে নতুনত্ব আনতে হবে। আবহাওয়া অধিদপ্তর, আইডিডিসিআর, নিপসম এবং স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মতো প্রতিষ্ঠানগুলোকে এক সাথে নিয়ে এভিডেন্স বা তথ্য-প্রমাণ ভিত্তিক গবেষণা ও পলিসি ইন্টারভেনশন তৈরি করতে হবে। 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমন এ মুহিত আরও উল্লেখ করেন যে, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে নারী, শিশু, প্রবীণ এবং বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মতো ঝুঁকিপূর্ণ দলগুলোর সুরক্ষা নিশ্চিত করতে ডিসএগ্রিগেটেড বা পৃথকীকৃত ডেটা সংগ্রহ এবং কার্যকর আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, আন্তর্জাতিক জলবায়ু ও জ্বালানি যোগাযোগ সংস্থা গ্লোবাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি লিড ফারাহ আনজুম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব ইয়াসমিন আক্তার।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদপুলিশের উপস্থিতিতে সীমানাপ্রাচীর ভা...
পরবর্তী সংবাদশাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ