রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

পুলিশের উপস্থিতিতে সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ, জমি জবরদখলের দাবি

পুলিশের উপস্থিতিতে সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ, জমি জবরদখলের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের ফতুল্লার ধাপা ইদ্রাকপুরে দেওয়ানি বিরোধপূর্ণ জমিতে আদালতের নির্দেশনা ছাড়াই পুলিশের উপস্থিতিতে সীমানাপ্রাচীর ভেঙে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। জমির মালিক এইচ. এ. এম. মাহমুদুর রহমান অভিযোগ করেছেন, প্রতিপক্ষ তৈয়ব মিয়া ও তাঁর সহযোগীরা পুলিশ প্রশাসনের কয়েকজন সদস্যের উপস্থিতি ও পাহারায় গত ২৬ অক্টোবর রাতে তাঁর জমির সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দিয়েছেন।

ভুক্তভোগী মাহমুদুর রহমান জানান, বৈধভাবে খরিদ করা জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন তিনি। তবে দীর্ঘদিনের আইনি বিরোধের মধ্যে প্রতিপক্ষ জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন বলে তাঁর অভিযোগ।

📢 বিজ্ঞাপন In-Article Ad

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও রাতের আঁধারে সীমানাপ্রাচীর ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। সর্বশেষ গত ২৬ অক্টোবর রাতে এবং পরবর্তী সময়ে পুলিশের কয়েকজন সদস্যের উপস্থিতিতে ও পাহারায় বিরোধপূর্ণ জমির সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয় বলে দাবি তাঁর।

মাহমুদুর রহমানের দাবি, জমিজমাসংক্রান্ত দেওয়ানি বিরোধে আদালতের নির্দেশনা ছাড়া পুলিশের এমন ভূমিকা আইনগত এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আদালত ও পুলিশ সদর দপ্তরের নির্দেশনা উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় স্থানীয় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। তাঁরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদসুতা আমদানিতে বিধিনিষেধ, বন্ধ হতে প...
পরবর্তী সংবাদজলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি ম...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ