রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

মুন্সিগঞ্জে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মিশিয়ে চিপস তৈরি, জরিমানা ১ লাখ ৭০ হাজার টাকা

মুন্সিগঞ্জে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মিশিয়ে চিপস তৈরি, জরিমানা ১ লাখ ৭০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক:শিশুখাদ্য কাঁচা চিপসে ক্ষতিকর সিনথেটিক রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে উৎপাদন এবং লেবেলিং ছাড়াই বাজারজাত করার অপরাধে মুন্সিগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটির ২ হাজার ৫০০ কেজি ক্ষতিকর উপাদান মিশ্রিত চিপস জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) মুন্সিগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

অভিযান চলাকালে রাজধানী চিপস ও ভাই ভাই চিপস নামের দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য কাঁচা চিপস উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটি চিপস তৈরিতে ক্ষতিকর সিনথেটিক রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করছিল। পাশাপাশি উৎপাদিত চিপসের বস্তা ও মোড়কে প্রয়োজনীয় লেবেলিং বা মার্কিং ছাড়াই পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত করা হচ্ছিল।

অভিযানে এসব অনিয়মের বিষয়টি ভ্রাম্যমাণ আদালতকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ ছাড়া ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মিশ্রিত ২ হাজার ৫০০ কেজি কাঁচা চিপস জব্দ করে ধ্বংসের নির্দেশ দেন তিনি। পরে বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা চিপস ধ্বংস করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেয়।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক অভিযানটি পরিচালনা করেন।

এ সময় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম, ফিল্ড অফিসার (সিএম) মো. ইয়াছির আরাফাত এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদহানিমুনে ওমরাহ, মসজিদে চুমু: ‘আলহাম...
পরবর্তী সংবাদদুর্গাপূজার নিরাপত্তায় তৎপর আনসার-ভ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ