রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

বন্যাকবলিত নেপালে ফিল্ড হাসপাতালে জরুরি ওষুধ-স্বাস্থ্যসামগ্রী দিল সিআইএস-ডিসিএইচটি

বন্যাকবলিত নেপালে ফিল্ড হাসপাতালে জরুরি ওষুধ-স্বাস্থ্যসামগ্রী দিল সিআইএস-ডিসিএইচটি

নিজস্ব প্রতিবেদক: নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ত্রিশূলি বাজারের ১ নম্বর মিলিটারি ট্রেনিং সেন্টার ফিল্ড হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) ও ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি)।
‘দশকজুড়ে মানুষের পাশে’ স্লোগানকে সামনে রেখে সিআইএস ও ডিসিএইচটির যৌথ উদ্যোগে এসব ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী ফিল্ড হাসপাতালের চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হয়।
বন্যায় শিশু, প্রবীণ ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষ সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। এ পরিস্থিতিতে দুর্গতদের চিকিৎসাসেবা সচল রাখতে সরবরাহ করা হয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি ও হাইপারলিপিডেমিয়ার নিয়মিত ওষুধ। পাশাপাশি সর্দি-কাশি, চর্মরোগ ও গ্যাস্ট্রিকের চিকিৎসায় ব্যবহৃত প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে।
এ ছাড়া বন্যার পর সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড, মাস্ক ও অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান বিতরণ করা হয়েছে। এসব সামগ্রী নারী ও শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ত্রিশূলি বাজার থেকে প্রতিনিধি ডাক্তার মো. নাজমুল হুদা জানান, বন্যার কারণে দুর্গত এলাকায় চিকিৎসাসেবার চাহিদা বেড়েছে। এমন পরিস্থিতিতে জরুরি ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী সরবরাহের মাধ্যমে ফিল্ড হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর করার চেষ্টা করা হচ্ছে।
সিআইএস ও ডিসিএইচটির পক্ষ থেকে বলা হয়েছে, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদআশুলিয়ায় পৃথক অভিযানে ১২২ পিস ইয়াবা...
পরবর্তী সংবাদপাবনায় ৯ ফুট গাঁজা গাছসহ একজন গ্রেপ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ