রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

রুফটপ সোলারে বিনিয়োগে তিন সুবিধা, স্থাপনা ছাড়িয়েছে ১ গিগাওয়াট

রুফটপ সোলারে বিনিয়োগে তিন সুবিধা, স্থাপনা ছাড়িয়েছে ১ গিগাওয়াট

নিজস্ব প্রতিবেদক:ঋণের সুবিধা, সোলার সরঞ্জাম আমদানিতে কম কর এবং বাড়তি বিদ্যুতের জন্য নির্ধারিত মূল্য—একসঙ্গে তিন সুবিধা চালু হওয়ায় দেশে রুফটপ সোলারে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। এরই মধ্যে দেশে রুফটপ সোলারের স্থাপিত সক্ষমতা ১ গিগাওয়াট ছাড়িয়েছে বলে এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (IEEFA) তথ্য।
নতুন সুবিধায় রুফটপ সোলার স্থাপনে প্রাথমিক বিনিয়োগের চাপ কমার পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে নির্ধারিত মূল্য পাওয়ার সুযোগ থাকছে। ফলে বিদ্যুৎ বিল সাশ্রয়ের পাশাপাশি বাড়তি বিদ্যুৎ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
তবে এসব সুবিধা নিতে হলে সোলার সিস্টেমের সক্ষমতা নির্ধারণ, প্যানেল, ব্যাটারি ও ইনভার্টারের মান, কাঠামোগত নিরাপত্তা এবং নেট মিটারিংয়ের শর্ত যথাযথভাবে মানতে হবে।
সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টারসহ সংশ্লিষ্ট সরঞ্জামে বিএসটিআই এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) নির্ধারিত কারিগরি মান অনুসরণ করতে হবে।
আবেদন ও নেট মিটারিং সুবিধা পাওয়ার বিষয়ে বিদ্যুৎ বিভাগের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার এবং সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির কার্যালয় থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া যাবে।
তবে নীতিগত সুবিধা চালু হলেও এর বাস্তব সুফল নির্ভর করবে এসব সুবিধা গ্রাহকের কাছে কতটা সহজে পৌঁছায় এবং কারিগরি মান ও নেট মিটারিং ব্যবস্থা কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় তার ওপর।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদপাহাড়ে তামাক-নেশাজাতীয় চাষ বন্ধ, আধ...
পরবর্তী সংবাদসাতক্ষীরা-৪ এমপি নজরুলের দ্বিতীয় স্...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ