রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

২০টির বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা

২০টির বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা

ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা—বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। তিন দিনব্যাপী এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) বসবে এবারের আয়োজন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।
আয়োজকরা জানান, এবারের মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল, ২২০টির বেশি এক্সিবিটর, ২৫০ জনের বেশি কোয়ালিফাইড বায়ার এবং ২ হাজার ৫০০-এর বেশি ট্রেড ভিজিটর অংশ নেবেন। মেলায় ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ বিভিন্ন দেশের পর্যটন প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সির অংশগ্রহণের কথা রয়েছে।
চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে এয়ারলাইন্স, হোটেল, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। এর মাধ্যমে দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও নতুন অংশীদারত্ব তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে আয়োজকরা।
টোয়াবের আয়োজনে অনুষ্ঠিতব্য বিটিটিএফের এবারের টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। মেলার মূল লক্ষ্য বাংলাদেশের পর্যটন খাতের বিকাশ, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি, ডেস্টিনেশন প্রমোশন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যটন সহযোগিতা জোরদার করা।
আয়োজনে সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ও এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
আয়োজকদের দাবি, ১৩ বারের বেশি সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এবারের আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটন বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদসম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১,৩০০ ক...
পরবর্তী সংবাদব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ