রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১,৩০০ কোটি টাকা তুলতে ১৮ হাজার গ্রাহকের আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১,৩০০ কোটি টাকা তুলতে ১৮ হাজার গ্রাহকের আবেদন

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬:
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের জন্য প্রথম দিনেই প্রায় ১৮ হাজার গ্রাহক আবেদন করেছেন। এসব আবেদনের মাধ্যমে মোট প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা উত্তোলন করতে চেয়েছেন তারা।
সংকটগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত নতুন এই ব্যাংকের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে ব্যাংকের শাখা ও উপশাখায় আমানত উত্তোলনের জন্য গ্রাহকদের কাছ থেকে সরাসরি আবেদন নেওয়া শুরু হয়। আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে টাকা বিতরণের পরিকল্পনা রয়েছে ব্যাংকটির।
আবেদন গ্রহণের প্রথম দিন থেকেই ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় গ্রাহকদের ভিড় দেখা যায়। এ সময় ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকদের আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবেদুর রহমান সিকদার জানান, ব্যাংকটির মোট ৮৪ লাখ গ্রাহকের মধ্যে প্রায় ১৮ হাজার গ্রাহক টাকা উত্তোলনের আবেদন করেছেন। এছাড়া অল্পসংখ্যক গ্রাহক হিসাব বন্ধ করার আবেদন করেছেন।
তিনি বলেন, “এগুলো খুবই স্বাভাবিক লেনদেন। ফলে এটা বলা যায় যে, খুব বেশি গ্রাহক টাকা তুলে নিতে চাচ্ছেন না।”
উল্লেখ্য, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদজ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরি...
পরবর্তী সংবাদ২০টির বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টো...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ