রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’। ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ।

📢 বিজ্ঞাপন In-Article Ad

শুক্রবার (২৮ আগস্ট) পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। বড় ক্যানভাসে ফুটিয়ে তোলা হয় লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুটি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধ মন্দির ও ঐতিহ্যবাহী ঢাকা গেটের প্রতিকৃতি।

বিশেষ আকর্ষণ ছিল ঢাকার পত্তন ও বিকাশের সঙ্গে যুক্ত ঐতিহাসিক ব্যক্তিদের রূপায়ণ। পাশাপাশি বাকরখানি, নান্না বিরিয়ানি, বিউটি লাচ্ছি এবং স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকির মতো ঢাকার ঐতিহ্যও তুলে ধরা হয়।

শোভাযাত্রা শেষে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করতেই এ আয়োজন। ঢাকার ইতিহাস ও ঐতিহ্যকে নগরবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করা হয়েছে।

বর্ণিল পোশাকে তরুণ-তরুণী, শিশু-কিশোর ও নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পুরান ঢাকা পরিণত হয় প্রাণবন্ত উৎসবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদবরগুনায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আ...
পরবর্তী সংবাদচন্দ্রদ্বীপ ইউনিয়নকে পর্যটন কেন্দ্র...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ