নিজস্ব প্রতিবেদক, বরগুনা:
পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা পৌরসভার উদ্যোগে শুক্রবার (২৮ আগস্ট) বাদ আসর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরগুনা পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরগুনা জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিব্বুল্লাহ হারুন বলেন, মানবজাতির সর্বাঙ্গীন সাফল্য ও মুক্তির জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। রাসুলুল্লাহ (সা.)-এর প্রদর্শিত পথ ও সীরাত বাস্তব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করেই ইনসাফভিত্তিক ও মানবিক সমাজ গঠন সম্ভব।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বরগুনা পৌরসভা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।t66666666
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!