নিজস্ব প্রতিবেদক:
মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন নাটোরের মোছা. ফাতেমা খানম। তবে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় তার পরিবারের আর্থিক সংকট।
ফাতেমার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার মেডিকেল শিক্ষার প্রাথমিক খরচ মেটাতে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এ সময় ফাতেমার পড়াশোনা অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
চীনের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ার পরও অর্থের অভাবে যখন ফাতেমার চিকিৎসক হওয়ার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছিল, তখন প্রধানমন্ত্রীর এই সহায়তা তার উচ্চশিক্ষার পথকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে।
অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!