রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

স্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বরের মধ্যে: সিইসি

স্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বরের মধ্যে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগামী সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

📢 বিজ্ঞাপন In-Article Ad

সিইসি বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট কমিশনারকেও কাজ শুরু করতে বলা হয়েছে। তাঁর আশা, সেপ্টেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা সম্ভব হবে।

তবে নির্বাচন আয়োজনের সময় নির্ধারণে দুর্গাপূজা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও আইনগত সময়সীমাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানান সিইসি। তিনি বলেন, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচনের ভোট ডিসেম্বরের দিকে নেওয়ার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা দ্রুত শেষ করা সম্ভব হলে নভেম্বরের শেষ দিকে নির্বাচন শুরু করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

সিইসি বলেন, নির্বাচনের জন্য সময়ের পরিসর খুবই সীমিত। এরপর রমজান, ঈদুল আজহা ও বর্ষাকাল থাকায় বিভিন্ন জটিলতা তৈরি হবে। সবকিছু বিবেচনা করেই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।

উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট একটি আসনের উপনির্বাচনও ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে। তাই স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে যাতে এর সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।

উপকূলীয় ও দুর্গম এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, আইনগতভাবে যেসব নির্বাচন আগে করার প্রয়োজন, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে অনুষ্ঠিত ৩৭১টি ইউনিয়ন পরিষদও অগ্রাধিকারের তালিকায় থাকবে।

তিনি আরও বলেন, হিল রিজিয়ন বা দুর্গম এলাকায় নির্বাচন পড়লে শুকনো মৌসুমে তা আয়োজনের চেষ্টা করা হবে।

নির্বাচনের মান নিয়ে সিইসি বলেন, জাতীয় নির্বাচন যেভাবে আয়োজন করা হয়েছে, একই মান ধরে স্থানীয় সরকার নির্বাচনও আয়োজন করতে চান তারা। কমিশন পেশাদার, স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে চায় এবং প্রতিটি পদক্ষেপ যেন বিশ্বাসযোগ্য হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হবে।

সিইসি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনসহ আগামী নির্বাচনগুলোর জন্য কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। নিরপেক্ষতা ও স্বাধীনতা বজায় রেখে দায়িত্ব পালনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদচাটমোহরে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ক...
পরবর্তী সংবাদঅর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ