ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন হলেও তাদের অপতৎপরতা এখনও থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে গোপনে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ। এসব অপতৎপরতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে থাকবে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদীরা। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় তারা। তবে জনগণ তাদের কোনো অপচেষ্টা বরদাশত করবে না।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!