রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

জলবায়ু মোকাবিলায় ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দসহ পাঁচ দফা প্রস্তাব

জলবায়ু মোকাবিলায় ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী  কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দসহ পাঁচ দফা প্রস্তাব

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদান, নির্ভরযোগ্য আর্থিক সহায়তা ও আধুনিক প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

📢 বিজ্ঞাপন In-Article Ad

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পাশাপাশি এগিয়ে নিতে চায়। শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিবেশবান্ধব পরিবহন, বৈদ্যুতিক যানবাহন, পাটজাত পণ্যের ব্যবহার এবং কার্বন ট্রেডিংয়ের জাতীয় কাঠামো তৈরির উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের পরিকল্পনা জানান তিনি।

জলবায়ু অর্থায়নের সীমাবদ্ধতা তুলে ধরে তারেক রহমান বলেন, বিদ্যমান বৈশ্বিক অর্থায়ন ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নিচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির পাশাপাশি ঋণ পরিশোধের চাপ এসব দেশের অর্থনীতিকে আরও সংকটে ফেলছে। তাই জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, প্রয়োজন অনুদান ও সহজ শর্তে অর্থায়ন।

এ সময় জলবায়ু মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে—আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, জলবায়ু-সহনশীল ঋণ সুবিধা ও ঋণ মওকুফের ব্যবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে সাশ্রয়ী অর্থায়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ।

এ ছাড়া জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যের শুরুতে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং জলবায়ু আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, কপ-৩১ সম্মেলন জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে। প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে বৈশ্বিক সংহতি জোরদারের আহ্বানও জানান তিনি।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদ১০–৩০ কাউন্টের সুতা আমদানিতে ব্যাংক...
পরবর্তী সংবাদডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ