রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

মানসম্মত হেলমেট ব্যবহারে বিএসটিআই-ডিএমপির সচেতনতামূলক অভিযান

মানসম্মত হেলমেট ব্যবহারে বিএসটিআই-ডিএমপির সচেতনতামূলক অভিযান

নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেল চালক ও আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্মত হেলমেট ব্যবহারে সচেতনতা বাড়াতে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ‘মানসম্মত হেলমেট, নিরাপদ জীবন’ প্রতিপাদ্যে এ জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

কর্মসূচিতে মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করার পাশাপাশি নিম্নমানের হেলমেট ব্যবহারের ঝুঁকি তুলে ধরা হয়। হেলমেট কেনার সময় বিএসটিআইয়ের মানচিহ্ন ও প্রাসঙ্গিক তথ্য যাচাই এবং সড়কে চলাচলের সময় নিরাপত্তাবিধি মেনে চলার বিষয়েও সচেতন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীদের গুরুতর আঘাত ও মৃত্যুর ঝুঁকি কমাতে মানসম্মত হেলমেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নমানের বা অনুপযুক্ত হেলমেট দুর্ঘটনার সময় মাথাকে প্রয়োজনীয় সুরক্ষা দিতে ব্যর্থ হতে পারে।

বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত ৩৩৫টি পণ্যের মধ্যে মোটরসাইকেল হেলমেট ও শিল্পকারখানায় ব্যবহৃত হেলমেটও রয়েছে। এসব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুসরণ এবং মানসম্পন্ন পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএসটিআই ও ডিএমপির যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে মোটরসাইকেল চালক, আরোহী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মানসম্মত হেলমেট ব্যবহারের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদবিদ্যুৎ বিলে দারিদ্র্য খোঁজার আজব ফ...
পরবর্তী সংবাদমালয়েশিয়ায় কর্মীদের মেডিকেল পরীক...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ