রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

বিদ্যুৎ বিলে দারিদ্র্য খোঁজার আজব ফন্দি: ২,৯১৫ কোটি টাকার হরিলুট নাকি তামাশা?

বিদ্যুৎ বিলে দারিদ্র্য খোঁজার আজব ফন্দি: ২,৯১৫ কোটি টাকার হরিলুট নাকি তামাশা?

​বিশেষ প্রতিবেদন:দেশে দরিদ্র পরিবার শনাক্ত করতে এবার এক অদ্ভুত 'পদ্ধতি' উদ্ভাবনের খোঁড়া যুক্তি হাজির করা হয়েছে—বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দেখে চেনা হবে কে আসল দরিদ্র! কিন্তু সেই চেনা-জানা ও তালিকা তৈরির নামেই পকেট কাটা হচ্ছে জনগণের। সমাজকল্যাণ ও অর্থ মন্ত্রণালয়ের দুই প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে প্রায় ২,৯১৫ কোটি টাকা! সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২,৬৯৯ কোটি টাকা এবং অর্থ মন্ত্রণালয়ের ২১৬ কোটি টাকার এই মহাযজ্ঞ নিয়ে খোদ পরিকল্পনা কমিশনই চরম বিস্ময় ও প্রশ্ন তুলেছে।  
​সবচেয়ে তাজ্জব বিষয় হলো, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই এক প্রকল্পেই ১৮টি পরামর্শক প্রতিষ্ঠানের পেছনে ঢালা হবে ১৮৮ কোটি টাকা, ব্যক্তিগত পরামর্শকের জন্য ৪০ কোটি, আর কেবল ভ্রমণের নামেই উড়বে ১০ কোটি টাকা! এমনকি প্রশিক্ষণ ৮০০ মিলিয়ন (৮০ কোটি) ও উৎসবের নামে ৫০ কোটি টাকা উড়িয়ে দেওয়ার ফন্দিও বাদ পড়েনি। যেখানে ১,২৮২ কোটি টাকার বেশি আসছে বিশ্বব্যাংকের চড়া সুদের ঋণ হিসেবে, যা আগামী ১০ বছর ধরে দেশের জনগণকে সুদে-আসলে শোধ করতে হবে।  
​এদিকে ক্যাব (কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ)-এর প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবহার দিয়ে কোনো পরিবারকে ঢালাওভাবে 'দরিদ্র' বা 'ধনী' হিসেবে চিহ্নিত করা এক প্রকার বোকামি। কারণ প্রিপেইড মিটারের বিভাট, যৌথ মিটারে একাধিক পরিবার থাকা, চিকিৎসার খরচ বা ক্ষুদ্র কাজের জন্য বিদ্যুৎ ব্যবহার বাড়তেই পারে। অথচ এই ভঙ্গুর পদ্ধতিকে ভিত্তি বানিয়ে একদিকে তালিকা তৈরির নামে হাজার কোটি টাকার হরিলুট চলছে, অন্যদিকে লাইফলাইন ট্যারিফের সামান্য সুবিধা পেতেই দরিদ্র মানুষকে ফেলানো হচ্ছে নতুন জটিলতায়।  
​বিদ্যুৎ বিলের মিটার রিডিং ব্যবহার করে যদি সাশ্রয়ই করার উদ্দেশ্য থাকত, তবে এই বিপুল অঙ্কের পরামর্শক ও ভ্রমণ ভাতা কার পকেটে যাচ্ছে? নাগরিকের অধিকার আর গোপনীয়তা বলি দিয়ে, সাধারণ মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে এই 'দারিদ্র্য খোঁজার মেলা' কার স্বার্থে—এখন সেই প্রশ্নই তুলছেন সচেতন মহল!

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদবাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ...
পরবর্তী সংবাদমানসম্মত হেলমেট ব্যবহারে বিএসটিআই-ড...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ