রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

সৌরবিদ্যুতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার যৌথ বিনিয়োগের সম্ভাবনা রুফটপ সোলার ও ব্যাটারি প্রযুক্তিতে গুরুত্ব, স্থানীয় উৎপাদনেও বিনিয়োগের সুযোগ

সৌরবিদ্যুতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার যৌথ বিনিয়োগের সম্ভাবনা  রুফটপ সোলার ও ব্যাটারি প্রযুক্তিতে গুরুত্ব, স্থানীয় উৎপাদনেও বিনিয়োগের সুযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখছে অস্ট্রেলিয়ার ক্লিন এনার্জি খাতের প্রতিনিধিদল। সৌরবিদ্যুৎ, ব্যাটারি এনার্জি স্টোরেজ ও রুফটপ সোলার খাতে বিনিয়োগের পাশাপাশি সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির স্থানীয় উৎপাদনেও আগ্রহ রয়েছে দুই দেশের সংশ্লিষ্ট পক্ষের।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)। ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চার দিনের সফরে অস্ট্রেলীয় প্রতিনিধিদল বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও জ্বালানি খাতের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

সফরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান, বাণিজ্যমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের সচিবের সঙ্গে বৈঠকে নবায়নযোগ্য জ্বালানিতে বিদেশি বিনিয়োগ, নীতিগত সহায়তা ও জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান ও প্রদর্শনীতেও অংশ নেন প্রতিনিধিরা।

বিএসআরইএর মতে, বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, ব্যাটারি সংরক্ষণ, সৌর সেচ এবং বিকেন্দ্রীভূত বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়, গবেষণা এবং দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানো সম্ভব।

তবে এ সম্ভাবনা কাজে লাগাতে স্থিতিশীল ও স্বচ্ছ নীতিমালা, কার্যকর গ্রিড সংযোগ, নির্ভরযোগ্য বিদ্যুৎ ক্রয়চুক্তি এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে উচ্চ সুদের হার, প্রাথমিক বিনিয়োগ ব্যয় ও দীর্ঘমেয়াদি ঋণের সীমাবদ্ধতাকে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসব বাধা দূর করতে আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক, জলবায়ু তহবিল ও দেশীয় আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে স্বল্পসুদে দীর্ঘমেয়াদি অর্থায়নের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে বিএসআরইএ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, দুই দেশের যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রযুক্তি হস্তান্তর, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধির পথ আরও সুগম হবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদদেশজুড়ে বাজারে অভিযান, ১০৩ প্রতিষ্ঠ...
পরবর্তী সংবাদতৈরি পোশাকে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লো...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ