রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
রাজনীতি

প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান যুবদলের 

প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান যুবদলের 

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিন ব্যাপী মেডিকেল ক্যাম্প থেকে প্রায় ৫০০ জন সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন।  

যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম বাসস'কে এই তথ্য নিশ্চিত করেছেন। 

📢 বিজ্ঞাপন In-Article Ad

তিনি বলছেন, 'দিন ব্যাপী আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে প্রায় ৫০০ জন সাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন এবং ৩৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। এতে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়েছে।'
 
যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি। 

এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 
উদ্বোধনকালে রুহুল কবির রিজভী বলেন, মানবিক বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী যুবদলকে উৎপাদন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। খাল খনন, বৃক্ষরোপণ এবং ডেঙ্গু ও এডিস মশা নিধনসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটিকে ভূমিকা রাখতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যুবকদের হাতের কাজ, টাইপিং ও ওয়েল্ডিংয়ের মতো কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। যুবদলও দেশের পুনর্গঠন ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে ভূমিকা রেখেছে, যোগ করেন তিনি।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি, সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.গালিব হাসান এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন , সহ-স্বাস্থ্য সম্পাদক আল মামুন হাসান খান এমিল । 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা. আতিকুর রহমান তালুকদার, বারডেম ড্যাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল, 
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ সভাপতি ডা. তাশিকুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. হাশেমী রাফসান, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মন্জুরুল ইসলাম , ডা. আনোয়ার জাহিদ ,ডা. তৌফিক হাসান, ডা. মোতাহার হোসেন, ডা. রেজা রাব্বি, ডা. নাজমুল , ডা. সাব্বির হোসেন, ডা. মনিরুল ইসলাম, ডা. তাইফুল ইসলাম , ডা. আজমল , ডা. সাদিদ আহসান , ডা. সাদ , ডা. আকতার , ডা. সাজিদ সহ আরও অনেক চিকিৎসক বৃন্দ

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদমেট্রোরেলের দুই নতুন রুটে চার প্যাক...
পরবর্তী সংবাদদেশজুড়ে বাজারে অভিযান, ১০৩ প্রতিষ্ঠ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ