রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২২

হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২২

নিজস্ব প্রতিবেদক:রাজধানীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪০০ গ্রাম হেরোইন, ১ হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসব অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় চারটি নিয়মিত মামলা ও ১৬টি মোবাইল কোর্ট মামলা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ও রোববার (১৮ অক্টোবর) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের চারটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফের নির্দেশনায় এবং ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয়।

অধিদপ্তর জানায়, ১৮ অক্টোবর সবুজবাগ থানার অতীশ দীপঙ্কর রোডে বৌদ্ধমন্দিরের পশ্চিম পাশে চাপাইনবাবগঞ্জ থেকে নারায়ণগঞ্জগামী আরপি রোকেয়া স্পেশাল নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মো. জেনারুল ইসলাম (৩৫) ও মো. মনিরুল ইসলাম (৫৫) নামের দুই ব্যক্তির কাছ থেকে আটটি পলিপ্যাকে রাখা ৪০০ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে, তাঁরা সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে হেরোইন বিক্রি করছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর।

এ ছাড়া ১৭ অক্টোবর যাত্রাবাড়ীর কোনাপাড়া কাঠেরপুল এলাকার খলিল মাস্টার মসজিদ রোডে অভিযান চালিয়ে মো. শামীম খান ওরফে খোকন (৪৪) এবং মো. শাহবুদ্দিন (৫৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে পল্টন থানার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮০ গ্রাম গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, মতিঝিল থানার ফকিরাপুল ও গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. নাইম (৩২) ও মো. আলী হোসেন (৪৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে।

অধিদপ্তর আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, ...
পরবর্তী সংবাদকম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে ৫ হাজার...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ