রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

একদিনে দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ আটক ,ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারে স্বর্ণবার, দুই যাত্রীর রেক্টামে ৬টি ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট

একদিনে দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ আটক ,ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারে স্বর্ণবার, দুই যাত্রীর রেক্টামে ৬টি ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬: সকালে রান্নার সরঞ্জামের ভেতরে লুকানো স্বর্ণবার, সন্ধ্যায় মানবদেহের অভ্যন্তরে স্বর্ণপেস্টের ডিম্বাকৃতির বস্তু। একদিনে চট্টগ্রাম ও ঢাকার দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ ও স্বর্ণপেস্টের বস্তু আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো চারটি খণ্ডিত স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণবারের ওজন ৪৬৬ গ্রাম। ওই যাত্রীর ঘোষণা দেওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৫৬৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়। শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৯৮ লাখ ৩০ হাজার টাকা।

📢 বিজ্ঞাপন In-Article Ad

সকাল ৭টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৫০ ফ্লাইটে চট্টগ্রামে অবতরণ করেন যাত্রী কামরুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। ওই যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার বহনের ঘোষণা দিলেও অতিরিক্ত স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে অন্যান্য সংস্থার উপস্থিতিতে ব্যাগেজ তল্লাশি করে লুকানো স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরেক অভিযানে দুই যাত্রীর কাছ থেকে ডিম্বাকৃতির ছয়টি স্বর্ণপেস্টের বস্তু উদ্ধার করা হয়। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৩৮ ফ্লাইটে আসা ওই দুই যাত্রীর রেক্টামে লুকানো অবস্থায় প্রতিজনের কাছ থেকে তিনটি করে এসব বস্তু উদ্ধার করা হয়। ছয়টি বস্তুর মোট প্রাথমিক ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।

তবে স্বর্ণপেস্টের বস্তুগুলোতে প্রকৃত স্বর্ণের পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আলামতের যথাযথতা বজায় রাখতে বস্তুগুলো অবিকৃত রাখা হয়েছে। উপযুক্ত পরীক্ষার পর বিশুদ্ধ স্বর্ণের ওজন ও প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

একদিকে রান্নার সরঞ্জামের ভেতরে স্বর্ণবার, অন্যদিকে মানবদেহের অভ্যন্তরে স্বর্ণপেস্ট—একই দিনে দুই বিমানবন্দরের পৃথক অভিযান স্বর্ণ চোরাচালানের ভিন্ন কৌশল সামনে এনেছে। গোপন তথ্য, নজরদারি ও ঝুঁকিভিত্তিক তল্লাশির মাধ্যমে চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদশাহ আমানত বিমানবন্দরে ৩ কোটি টাকার ...
পরবর্তী সংবাদজাইকার সহজ শর্তে ঋণ ও বাজেট সহায়তা...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ