রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
রাজনীতি

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তবে দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বছর পর দেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের এই পরিবেশকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী।

তিনি বলেন, অতীতে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটেছে। তবে এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ফলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, এবার ডিজিটাল প্রযুক্তি ও অ্যাপের মাধ্যমে ইউনিয়ন থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত পূজার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে কোনো কোনো অপ্রীতিকর ঘটনার পরিকল্পনা আগেই শনাক্ত করা সম্ভব হয়েছে। এসব ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২০২৬ সালে দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, যা তাঁর ভাষ্য অনুযায়ী সর্বোচ্চ। এ বছর দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান এক কোটি টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপপ্রতি চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। পূজা উপলক্ষে ছুটির ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের অংশগ্রহণে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। ভবিষ্যতেও সবার সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দ...
পরবর্তী সংবাদটঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ