রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
রাজনীতি

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের দু’দিনের কর্মসূচি

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের দু’দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

📢 বিজ্ঞাপন In-Article Ad

বিবৃতিতে তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। ঘটনার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও জড়িতদের বিচার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এ জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা করবে জামায়াত। এতে দলটির আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এ ছাড়া ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে। কর্মসূচি সফল করতে দলের সব শাখার নেতাকর্মীদের পাশাপাশি কৃষক, শ্রমিক, ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদজুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিন...
পরবর্তী সংবাদঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ