রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী, দেশে ফিরলেন ৩৩ যাত্রী

সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী, দেশে ফিরলেন ৩৩ যাত্রী

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬: সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাঁদের স্থায়ী আবাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একই ঘটনায় আক্রান্ত ওমরাহ কাফেলার দেশে ফেরা ৩৩ সদস্যকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এতে নিহত হন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরের বাসিন্দা ও কাফেলার দলনেতা মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)। এ ঘটনায় কাফেলার আরও কয়েকজন সদস্য আহত হন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

হামলার খবর পাওয়ার পর ধর্মমন্ত্রী আহত যাত্রীদের উদ্ধার, চিকিৎসা ও নিরাপদ প্রত্যাবাসনে সৌদি আরবে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেন। লাগেজ হারানো যাত্রীদের জন্য আপ্যায়ন ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার টিকিট নিশ্চিত করার পাশাপাশি তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিহত নাসরুল্লাহ বদরপুরির বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানায়। ধর্মমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিবারটিকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। ফোনালাপে নিহতের মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

এদিকে, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৩৩ জন ওমরাহযাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁর একান্ত সচিব ছাদেক আহমদ, হজ পরিচালক মো. লোকমান হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে ধর্মমন্ত্রীর একান্ত সচিব ছাদেক আহমদ জানান, দেশে ফেরা যাত্রীদের জন্য ধর্মমন্ত্রী নৈশভোজের ব্যবস্থা করেছেন। তাঁদের নিজ নিজ মাদ্রাসা ও বাসায় পৌঁছে দিতে পরিবহনের ব্যবস্থাও করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব আকরাম হোসাইনের নেতৃত্বে ওলামায়ে কেরাম ও দেশে ফেরা যাত্রীরা বিপদের সময়ে পাশে দাঁড়ানো এবং সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌদি আরবে চিকিৎসা, আবাসন ও অন্যান্য সহযোগিতা দেওয়ায় দেশটির সরকারের প্রতিও ধন্যবাদ জানান তাঁরা।

বিমানবন্দরে জামেয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফয়জুল্লাহ, জাতীয় ইমাম পরিষদের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদবিমানবন্দরে যাত্রীবেশে লাগেজ চুরি, ...
পরবর্তী সংবাদমানিকগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি ব...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ