রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেক বিপ্লবের ডাক: সাইফুল আলম খান মিলন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেক বিপ্লবের ডাক: সাইফুল আলম খান মিলন

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিরঝিল থানা শাখা আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

সাইফুল আলম খান মিলন বলেন, জুলাই সনদ বাস্তবায়নই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধান কাজ। কিন্তু সরকার তা বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছে না। এখনও সময় আছে জুলাই সনদ বাস্তবায়নের। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে।

জুলাই আন্দোলনে আবু সাঈদ থেকে মুগ্ধ পর্যন্ত অনেকেই জীবন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আবু সাঈদের বুক চিতিয়ে গুলির মুখে দাঁড়িয়ে থাকার মতো ইতিহাস পৃথিবীতে খুব কমই রয়েছে। আন্দোলনে আত্মত্যাগের বিনিময়ে যে রাষ্ট্রীয় সংস্কার হওয়ার কথা ছিল, তা হয়নি। বরং সরকারি দল বিষয়টি পাশ কাটিয়ে নানা কথার মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

মধুবাগ মাঠকে আরও সুন্দর ও খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড় ও আয়োজক ছাত্রশিবিরের নেতাদের ধন্যবাদ জানান।

ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে এবং থানা ক্রীড়া সম্পাদক আরিফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী, হাতিরঝিল পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াত নেতা মনির হোসাইন, আজগর হোসেন ও আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।

আগস্টে আটটি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় তারুণ্য একাদশ ও পাওয়ার টাইটান্স। খেলায় পাওয়ার টাইটান্সকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারুণ্য একাদশ। পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদযুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা...
পরবর্তী সংবাদচট্টগ্রামে ২০ লাখ টাকা মুক্তিপণ দাব...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ