রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত ৩০

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার ১৪ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুড়িগ্রাম থেকে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে সোহাগ হোসেন (৩০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাট গ্রামের ইউনুস আলীর ছেলে। অন্য নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রী আব্দুস সালাম জানান, বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। তাঁর অভিযোগ, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালক মাঝেমধ্যে জোরে ব্রেক করছিলেন।

বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামীম হোসেন জানান, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদবেতাগী থানার নতুন ওসি মো. এনামুল হক
পরবর্তী সংবাদসৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ত...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ