বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক মো. এনামুল হক। তিনি এর আগে বরগুনা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১৯ অক্টোবর) বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে বেতাগী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
একই আদেশে বেতাগী থানার বর্তমান ওসি নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. হাসান অর রশিদ হাওলাদারকে বরগুনা জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এ আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!