রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

পাবনায় ৫৫ পিস ইয়াবাসহ আটক ১, মাদকসেবী ৪ জনের কারাদণ্ড

পাবনায় ৫৫ পিস ইয়াবাসহ আটক ১, মাদকসেবী ৪ জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একই সময়ে সাঁথিয়া উপজেলায় পৃথক অভিযানে চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ঈশ্বরদী উপজেলার রহিমপুর বাজারে একটি কীটনাশকের দোকানের সামনে অভিযান চালিয়ে রানা ঘোরামী (২৪) নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়। তিনি সাহাপুর ইউনিয়নের দিঘা বাগানপাড়া গ্রামের আব্দুল মান্নান ঘোরামীর ছেলে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

অন্যদিকে, সাঁথিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল হাসান আসিফের নেতৃত্বে পিপুলিয়া, পাটগাড়ি ও ভিটাপাড়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযান থেকে নাজমুল (২৪), আমিরুল মৃধা (৪৫), সেলিম (২৮) ও রমজান আলী (৫৭) নামের চারজনকে আটক করা হয়।

পরে ডিএনসির উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক সোহানের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে তাঁদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অক্টোবর মাসে এ পর্যন্ত মাদক অপরাধে মোট ৭৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদমহানবমীতে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদ...
পরবর্তী সংবাদবেতাগী থানার নতুন ওসি মো. এনামুল হক
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ