রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী যাত্রীসেবা আধুনিকায়ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিতের নির্দেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী  যাত্রীসেবা আধুনিকায়ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ যাতায়াত এবং পরিবেশবান্ধব নৌপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে ঘাট ও নৌপথের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি।

বৃহস্পতিবার সকালে তিনি পাটুরিয়ার আধুনিক ওয়াটার বাসঘাট এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ১ থেকে ৪ নম্বর ফেরিঘাটের কার্যক্রম পরিদর্শন করেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কেবিন ক্রুজারে আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এবং সংশ্লিষ্ট নৌপথের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে যাত্রীসাধারণের নিরাপদ, ভোগান্তিহীন ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে নৌপথের আধুনিকায়ন এবং যাত্রীসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

নৌপথে যাত্রীদের ভোগান্তি কমানো, নিরাপত্তা নিশ্চিত করা এবং আধুনিক ও পরিবেশবান্ধব নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদবাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে ব...
পরবর্তী সংবাদজনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছা...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ