নিজস্ব প্রতিবেদক: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ যাতায়াত এবং পরিবেশবান্ধব নৌপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে ঘাট ও নৌপথের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি।
বৃহস্পতিবার সকালে তিনি পাটুরিয়ার আধুনিক ওয়াটার বাসঘাট এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ১ থেকে ৪ নম্বর ফেরিঘাটের কার্যক্রম পরিদর্শন করেন।
পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কেবিন ক্রুজারে আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এবং সংশ্লিষ্ট নৌপথের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে যাত্রীসাধারণের নিরাপদ, ভোগান্তিহীন ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে নৌপথের আধুনিকায়ন এবং যাত্রীসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
নৌপথে যাত্রীদের ভোগান্তি কমানো, নিরাপত্তা নিশ্চিত করা এবং আধুনিক ও পরিবেশবান্ধব নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!