নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া: আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে মোঃ দেলোয়ার হোসেন সরকারের নাম ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান ডা. মোহাম্মদ সালাউদ্দিন বাবু তাঁর নাম ঘোষণা করেন।
প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে ইয়ারপুর ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। দলীয় সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
মোঃ দেলোয়ার হোসেন সরকার চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ, নাগরিক সেবা সহজীকরণ, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।
এদিকে, ইয়ারপুর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা করছেন এলাকাবাসী।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!