রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

ডেঙ্গু চিকিৎসায় অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললেন সেলিম উদ্দিন

ডেঙ্গু চিকিৎসায় অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললেন সেলিম উদ্দিন

​​নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ডেঙ্গু প্রতিরোধে ব্লিচিং পাউডারসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা এবং রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

📢 বিজ্ঞাপন In-Article Ad

ডেঙ্গুতে প্রতিদিন মানুষের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে তিনি চিকিৎসাব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “হাসপাতালে রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না।” ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিদ্যমান ব্যবস্থাপনার ঘাটতি দূর করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উন্নত বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, জনগণের ভোগান্তি কমাতে সেসব দেশের জনপ্রতিনিধিরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। জনগণের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

দেশের মানুষের ভোগান্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জনগণের সমস্যা ও দুর্ভোগ নিরসনে নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ক্যাম্পে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি ও লিফলেট বিতরণের অনুষ্ঠানটি শ্যামলী পার্ক মাঠে মোহাম্মদপুর পূর্ব থানার আমির মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন মহানগরীর শূরা সদস্য মোঃ জুবায়ের হোসাইন রাজন, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমেদ মাহবুব, 
৩০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ সাইদুর রহমান, মহানগরীর যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পাটয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদএক যুগ পর BATEXPO: বাংলাদেশের পোশাক...
পরবর্তী সংবাদজাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ