রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

এক যুগ পর BATEXPO: বাংলাদেশের পোশাকে বিশ্ব আস্থার নতুন বার্তা আন্তর্জাতিক ক্রেতাদের শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে ঢাকায় বসছে বৈশ্বিক পোশাকের বড় আসর

এক যুগ পর BATEXPO: বাংলাদেশের পোশাকে বিশ্ব আস্থার নতুন বার্তা আন্তর্জাতিক ক্রেতাদের শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে ঢাকায় বসছে বৈশ্বিক পোশাকের বড় আসর

​​নিজস্ব প্রতিবেদক: ঢাকা: দীর্ঘ এক যুগ পর ফিরছে BATEXPO। আগামী ১৮ ও ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে BATEXPO 2026। বিশ্বের শীর্ষস্থানীয় buyer, retailer, sourcing leader ও fashion industry decision-makers-দের অংশগ্রহণে এ আয়োজন বাংলাদেশের পোশাকশিল্পের সক্ষমতা ও বৈশ্বিক বাজারে ক্রমবর্ধমান আস্থার নতুন বার্তা দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Primark, Pepco, M&S, Walmart Global Sourcing, Kmart, Cotton On, PDS ও LC Waikiki-সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণ ইতোমধ্যে BATEXPO 2026-কে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি করেছে। বিশ্বখ্যাত sourcing ও supply-chain platform PDS Limited-এর সম্পৃক্ততাও এ আয়োজনের গুরুত্ব আরও বাড়িয়েছে।
গত এক দশকের বেশি সময়ে বাংলাদেশের পোশাকশিল্পে এসেছে বড় ধরনের পরিবর্তন। কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিক কল্যাণ, social compliance, green manufacturing, sustainability, resource efficiency, digitalisation ও automation-এর পাশাপাশি পণ্যের বৈচিত্র্য এবং higher-value manufacturing-এও সক্ষমতা বাড়িয়েছে দেশের শিল্পখাত।
ফলে ‘Made in Bangladesh’ এখন শুধু কম দামের পোশাক উৎপাদনের পরিচয় নয়; বরং quality, compliance, sustainability, innovation ও reliability-এর সঙ্গেও যুক্ত হচ্ছে বাংলাদেশের বৈশ্বিক ব্র্যান্ড পরিচিতি।
পোশাকশিল্পের প্রভাবও কারখানার সীমানায় সীমাবদ্ধ নেই। yarn, fabric, accessories, dyeing, washing, logistics, banking, technology ও transportসহ অসংখ্য supporting industry ঘিরে গড়ে উঠেছে বিশাল শিল্প-ইকোসিস্টেম। পাশাপাশি লাখো মানুষের কর্মসংস্থান এবং নারীদের অর্থনৈতিক অংশগ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ খাত।
আয়োজকদের প্রত্যাশা, BATEXPO 2026-এ global buyers, brands, manufacturers, policymakers, investors, technology providers ও industry leaders-এর সরাসরি সংযোগ নতুন business opportunity, দীর্ঘমেয়াদি sourcing partnership, product diversification এবং নতুন বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করবে।
পরিবর্তিত বৈশ্বিক sourcing landscape-এ বাংলাদেশ এখন শুধু manufacturing destination নয়; বরং ক্রমেই হয়ে উঠছে trusted, responsible, competitive and future-ready sourcing partner।
BATEXPO 2026-এর বার্তা তাই স্পষ্ট—বাংলাদেশ শুধু আজকের অর্ডারের জন্য প্রস্তুত নয়, আগামী দিনের বৈশ্বিক পোশাকের বাজারের জন্যও প্রস্তুত।
BATEXPO 2026-এর বিস্তারিত তথ্য, কর্মসূচি, অংশগ্রহণের সুযোগ ও নিয়মিত আপডেটের জন্য ভিজিট করুন www.batexpo.com.bd।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদআলজেরিয়ার সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য...
পরবর্তী সংবাদডেঙ্গু চিকিৎসায় অব্যবস্থাপনা নিয়ে প...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ