রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

অক্টোবর-ডিসেম্বরে নীতি সুদহার সাড়ে ৯ শতাংশই রাখল বাংলাদেশ ব্যাংক

অক্টোবর-ডিসেম্বরে নীতি সুদহার সাড়ে ৯ শতাংশই রাখল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জন্যও নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলমান সংকোচনমূলক মুদ্রানীতির অবস্থান ধরে রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়। এ সময় মুদ্রানীতির বিভিন্ন দিক ও লক্ষ্যমাত্রা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান।

📢 বিজ্ঞাপন In-Article Ad

নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার অপরিবর্তিত রাখার ব্যাখ্যায় হাবিবুর রহমান বলেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের নীতি সুদহার এখনো বেশ উচ্চ। ফলে বর্তমান মুদ্রানীতির অবস্থানকে সংকোচনমূলক বলা যায়।

এর আগে গত জুনে ঘোষিত মুদ্রানীতিতে নীতি সুদহার ১০ শতাংশ নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। পরে জুলাইয়ে তা ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে সাড়ে ৯ শতাংশ করা হয়।

নতুন মুদ্রানীতিতে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) বা কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর সুদহার ১১ শতাংশ রাখা হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকগুলোর রাখা আমানতের সুদহার স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) আগের মতো সাড়ে ৭ শতাংশ বহাল রয়েছে।

এদিকে ডিসেম্বরের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও আগের মতো ৬ দশমিক ৮ শতাংশ রাখা হয়েছে।

সার্বিক অভ্যন্তরীণ ঋণ প্রবাহে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ। আর সরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন থেকে তিন মাস অন্তর মুদ্রানীতি ঘোষণা করা হবে। এরই ধারাবাহিকতায় অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করা হলো।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদনৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ...
পরবর্তী সংবাদচিকিৎসকরা বহু সীমাবদ্ধতার মাঝেও দিন...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ