রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

হজের কোটা বাড়ানো ও ৩০ লাখ রিয়াল ফেরতের দাবি হাবের

হজের কোটা বাড়ানো ও ৩০ লাখ রিয়াল ফেরতের দাবি হাবের

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের হজে অতিরিক্ত আবেদনকারীদের সুযোগ দিতে বাংলাদেশের হজ কোটা বাড়ানো এবং সৌদি আরবে আটকে থাকা প্রায় ৩০ লাখ রিয়াল দ্রুত ফেরতের দাবি জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব।
সোমবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। লিখিত বক্তব্যে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সৌদি সরকার বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করলেও প্রায় ২০ হাজার হজযাত্রী অপেক্ষমাণ তালিকায় রয়েছেন।
হাব বলছে, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির কারণে এবার হজ নিবন্ধনে ব্যাপক সাড়া মিলেছে। তাই সংকট নিরসনে বাংলাদেশের আগের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা পুনর্বহাল অথবা অন্তত ২০ হাজার অতিরিক্ত কোটা দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া ২০২৩ সালের হজ কার্যক্রমের পর সৌদি আরবে ব্লক করা অ্যাকাউন্টে আটকে থাকা প্রায় ৩০ লাখ সৌদি রিয়াল ফেরত আনার দাবি জানিয়েছে হাব। সংগঠনটির দাবি, মেডিকেল বিলের নামে এই অর্থ আটকে রাখা অযৌক্তিক। অর্থ ফেরত না পাওয়ায় হজ এজেন্সিগুলোকে অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে।
দ্রুত কোটা বৃদ্ধির পাশাপাশি আটকে থাকা অর্থ ফেরাতে প্রশাসনিক ও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে হাব।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদজাইকার অর্থায়নে পরিবেশবিধ্বংসী প্রক...
পরবর্তী সংবাদবিশ্ব নদী দিবসে নদীর অধিকার ও পানির...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ