নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে আলোচনা করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পাকিস্তান হাইকমিশন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় এমসিসিআইয়ের প্রধান কার্যালয়ে সংগঠনটির সভাপতি কামরান টি. রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের বৈঠক হয়।
বৈঠকে পাকিস্তানের বিভিন্ন আঞ্চলিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে এমসিসিআইয়ের প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার, ব্যবসায়ীদের মধ্যে বিটুবি বৈঠক আয়োজন এবং উভয় দেশের বাণিজ্য মেলায় পারস্পরিক অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।
এ সময় ওষুধ, তাজা ফল ও সবজি, পাট, সার্জিক্যাল পণ্য ও সিরামিকসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
এমসিসিআই নেতৃত্ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে পাকিস্তানের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করে এ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার এমসিসিআই সভাপতি ও সদস্যদের পাকিস্তানের প্রধান খাদ্য ও কৃষি প্রদর্শনী ‘ফুডঅ্যাগ ২০২৬’-এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর করাচিতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে এমসিসিআই ও পাকিস্তান হাইকমিশনের বৈঠক
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!